হোলি উৎসব ( শ্যামের পাট ) - ১৪২৫
হোলি উৎসব ( শ্যামের পাট ) - ১৪২৫
প্রতি বৎসরের ন্যায় এবারও দ্বাদশ গোপালের অন্যতম শ্রীশ্রী পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাটে , শ্রীশ্রী শ্যামসুন্দর জীউর হোলি উৎসব অনুষ্ঠিত হয়ে গেলো । দুই দিন ব্যাপী এই উৎসবে অসংখ্য ভক্ত সমাগমে শ্রীমন্দির প্রাঙ্গণ শ্রীশ্রী শ্যামসুন্দর জীউর জয়কারে ও “আজ হোরি খেলব শ্যাম তোমার সনে” ধ্বনিতে সর্বদা মুখরিত হয়ে ছিল ।
উৎসবের প্রথম দিন ৫ই চৈত্র ১৪২৫ (ইং 20/03/2019) বৈকাল বেলায় মন্দিরের ভক্তগণ হোলিকাদহন (চাঁচর ) -এর জন্য বকুল কুজ্ঞের পাশে চাঁচর বেদীকে কেন্দ্র করে , বাঁশ ও খড় সহযোগে এক সুউচ্চ চাঁচর তৈরী করে ।সন্ধ্যায় শ্রী শ্রী বলরাম জীউ, শ্রী শ্রী শ্যামসুন্দর জীউ – শ্রীমতি রাধারানী ও শ্রীধর নারায়ণ দেব চাঁচর বেদীর উপর রত্নাসনে উপবিষ্ট হয়ে কোটি গুণ শোভা বর্ধিত করেন ।
অতঃপর হোলিকাদহন লীলা-প্রসঙ্গ ও শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ আস্বাদিত “শ্রী শান্তিপুরের বুঢ়ামালি “ কীর্তন আস্বাদন করা হয়। সেবাইত গণ রীতি ও আচার অনুসারে পূজা-আরতি সমাপন করেন এবং সবশেষে হোলিকাদহন করা হয় ।
৬ই চৈত্র ১৪২৫ (ইং 21/03/2019) শ্রীমন মহাপ্রভুর শুভ আবির্ভাব দিবস । ভোর ৪:৩০ দেবদোল অনুষ্ঠিত হয় ও “স্বপ্ন বিলাস” কীর্তন আস্বাদন করা হয় ।
সারাদিন বিশেষ পূজা-অর্চনা ও সংকীর্তনের মধ্যে দিয়ে একটি সুন্দর দিনের পর সন্ধ্যায় মূল আকর্ষণ হোলি খেলা আরম্ভ হয় । শ্রীমতি রাধারানী ও শ্রী শ্যামসুন্দর জীউকে কোলে নিয়ে সেবাইত গণ “আজ হোরি খেলব শ্যাম তোমার সনে” কীর্তনের সাথে হোলি খেলায় মেতে উঠেন । “রসবতী খেলত নাগর সঙ্গে” এই কীর্তনের সাথে হোলি খেলার আনন্দে ভক্ত – ভগবানের মধ্যেকার সকল বাঁধা ঘুচে গিয়ে সব একাকার হয়ে








Comments
Post a Comment